• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন
  • [gtranslate]
ব্রেকিং নিউজঃ
সিলেটের কানাইঘাটে ভারতীয় চোরাচালানসহ এক যুবক গ্রেফতার, বিশেষ ক্ষমতা আইনে থানায় মামলা সিলেটের বিয়ানীবাজার থানা পুলিশের অভিযানে ৬,০০০ পিস ইয়াবাসহ জকিগঞ্জের সজল বিশ্বাস গ্রেফতার সিলেটের জকিগঞ্জে ডিবি পুলিশের অভিযান ৭০০ পিস ইয়াবাসহ ২ জন গ্রেফতার সিলেটের জকিগঞ্জ থানা পুলিশের অভিযানে শিলংতীর নামক জুয়া খেলার অপরাধে খেলার সরঞ্জাম ও নগদ টাকা সহ একজন গ্রেফতার সিলেটের জকিগঞ্জ থানা পুলিশের অভিযানে ৪২০০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার সিলেটের জকিগঞ্জে সুলতানপুরে মেম্বারের বাড়িতে ডাকাতির ঘটনায় নেত্রকোনা থেকে আসামি গ্রেফতার করলো জকিগঞ্জ থানা পুলিশ সিলেটের সীমান্তবর্তী এলাকা দিয়ে ভারত থেকে চোরাইপথে অবৈধভাবে আনা মোটরসাইকেল সহ কুমিল্লা ডিবি পুলিশের হাতে ৯ জন গ্রেফতার সিলেটের বিয়ানীবাজারে থানা পুলিশের অভিযানে ৩,০০০ পিস ইয়াবাসহ একজন গ্রেফতার সিলেটের জকিগঞ্জে সুলতানপুরে সাবেক ইউপি সদস্যের বাড়িতে ডাকাতির অভিযোগ : সোনা-নগদ টাকাসহ মালামাল লুট! সিলেটের কানাইঘাটে থানা পুলিশের চলমান মাদক বিরোধী বিশেষ অভিযানে ৩০ পিস ইয়াবাসহ মাদক বিক্রির নগদ ৩,১০,৫০০/- টাকা জব্দ ও মামলা রুজু

সিলেটে ক্বীনব্রিজ এলাকায় মাদকবিরোধী অভিযানের সময় ছু-রি-কা-ঘা-তে র‍্যাব-৯ এর এক সদস্য নি-হ-ত

Reporter Name / ১৩২ Time View
Update : শুক্রবার, ২২ মে, ২০২৬

নিজস্ব প্রতিবেদক : ডেক্স রিপোর্ট -এসবিডিনিউজ :সিলেট নগরীর মেট্রোপলিটন এলাকার ক্বীনব্রিজ সংলগ্নস্থানে  মাদকবিরোধী অভিযানে ছুরিকাঘাতে র‍্যাব-৯ এর এক সদস্য নি*হ*ত হয়েছেন।

শুক্রবার (২২ মে ২০২৬) দুপুরে কোতোয়ালী মডেল থানাধীন এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত মাদক ব্যবসায়ী ও ছিনতাইকারী আসাদুল আলম বাপ্পিকে গ্রেফতার করেছে পুলিশ।

নিহত র‍্যাব সদস্যের নাম কনস্টেবল ইমন আচার্য্য,তিনি র‍্যাব-৯, সিলেটে কর্মরত ছিলেন। তার মৃত্যুতে সিলেটজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

পুলিশ সূত্রে জানা যায়, লামাবাজার পুলিশ ফাঁড়িতে কর্মরত এএসআই মোঃ মাসুক আহমেদ সঙ্গীয় ফোর্সসহ দুপুর আনুমানিক ১২টার দিকে ক্বীন ব্রিজের নিচ এলাকায় কয়েকজন মাদকসেবী ও মাদক কারবারিকে মাদক সেবন ও ক্রয়-বিক্রয় করতে দেখতে পান। এ সময় পুলিশ তাদের আটক করার চেষ্টা করলে তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করে।

পলায়নের সময় বিভাগীয় বন কর্মকর্তার কার্যালয়ের সামনে র‍্যাব সদস্য ইমন আচার্য্য অভিযুক্ত আসাদুল আলম বাপ্পিকে আটক করতে গেলে বাপ্পি তার হাতে থাকা ধা-রা-লো চা-কু দিয়ে ইমনের বুকের বাম পাশে আ-ঘা-ত করে। গুরুতর আহত অবস্থায় তাকে দ্রুত সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ১টা ৩০ মিনিটে তিনি মারা যান।

অভিযুক্ত বাপ্পি পরে তোপখানা এলাকার একটি বাসায় ঢুকে একটি শি*শু*র গলায় চা-কু ধরে পরিবারের সদস্যদের জিম্মি করার চেষ্টা করে। খবর পেয়ে কিলো-১ মোবাইল ডিউটিতে থাকা এএসআই জামাল মিয়া ও সঙ্গীয় ফোর্স ঘটনাস্থলে পৌঁছে অভিযান চালান। একপর্যায়ে পুলিশ কৌশলে তার হাত থেকে ধারালো চা*কু ফেলে দিয়ে তাকে আটক করতে সক্ষম হয়।

এ সময় ধস্তাধস্তিতে এএসআই জামাল মিয়া, কনস্টেবল হাকিম উজ্জ্বলসহ আরও কয়েকজন আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

গ্রেফতারকৃত আসামি আসাদুল আলম বাপ্পি (২২) নগরীর কাজিরবাজার মোগলটুলা এলাকার বাসিন্দা। ঘটনাস্থল থেকে হ-ত্যা-কা-ণ্ডে ব্যবহৃত ধারালো চাকুও উদ্ধার করা হয়েছে।

সিলেট মেট্রোপলিটন পুলিশ নিহত র‍্যাব সদস্য ইমন আচার্য্যের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd