• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন
  • [gtranslate]
ব্রেকিং নিউজঃ
সিলেটের কানাইঘাটে ভারতীয় চোরাচালানসহ এক যুবক গ্রেফতার, বিশেষ ক্ষমতা আইনে থানায় মামলা সিলেটের বিয়ানীবাজার থানা পুলিশের অভিযানে ৬,০০০ পিস ইয়াবাসহ জকিগঞ্জের সজল বিশ্বাস গ্রেফতার সিলেটের জকিগঞ্জে ডিবি পুলিশের অভিযান ৭০০ পিস ইয়াবাসহ ২ জন গ্রেফতার সিলেটের জকিগঞ্জ থানা পুলিশের অভিযানে শিলংতীর নামক জুয়া খেলার অপরাধে খেলার সরঞ্জাম ও নগদ টাকা সহ একজন গ্রেফতার সিলেটের জকিগঞ্জ থানা পুলিশের অভিযানে ৪২০০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার সিলেটের জকিগঞ্জে সুলতানপুরে মেম্বারের বাড়িতে ডাকাতির ঘটনায় নেত্রকোনা থেকে আসামি গ্রেফতার করলো জকিগঞ্জ থানা পুলিশ সিলেটের সীমান্তবর্তী এলাকা দিয়ে ভারত থেকে চোরাইপথে অবৈধভাবে আনা মোটরসাইকেল সহ কুমিল্লা ডিবি পুলিশের হাতে ৯ জন গ্রেফতার সিলেটের বিয়ানীবাজারে থানা পুলিশের অভিযানে ৩,০০০ পিস ইয়াবাসহ একজন গ্রেফতার সিলেটের জকিগঞ্জে সুলতানপুরে সাবেক ইউপি সদস্যের বাড়িতে ডাকাতির অভিযোগ : সোনা-নগদ টাকাসহ মালামাল লুট! সিলেটের কানাইঘাটে থানা পুলিশের চলমান মাদক বিরোধী বিশেষ অভিযানে ৩০ পিস ইয়াবাসহ মাদক বিক্রির নগদ ৩,১০,৫০০/- টাকা জব্দ ও মামলা রুজু

সিলেটে পুলিশের অভিযানে ৪,৮০,০০০ টাকার অবৈধ ভারতীয় কম্বলসহ ০১টি বাস আটক ও ০৪ জন গ্রেফতার

Reporter Name / ২৮৪ Time View
Update : বুধবার, ১৩ মে, ২০২৬

নিজস্ব প্রতিবেদক :এসবিডিনিউজ – ডেক্স রিপোর্ট : সিলেটে শাহপরাণ (রহঃ) থানা পুলিশের অভিযানে ৪,৮০,০০০/-(চার লক্ষ আশি হাজার) টাকার অবৈধ ভারতীয় কম্বলসহ ০১টি বাস আটক ও ০৪ জন গ্রেফতার

গত ১২/০৫/২০২৬ খ্রি. সকাল ০৭:৩০ ঘটিকায় এসআই (নিঃ) মোঃ আলিফ সঙ্গীয় ফোর্সসহ শাহপরাণ (রহঃ) থানাধীন সিলেট-তামাবিল মহাসড়কের সুরমা গেইটস্থ বনফুল নামীয় দোকানের সামনে চেকপোস্ট ডিউটি পরিচালনাকালে একটি যাত্রীবাহী বাসকে থামার সংকেত প্রদান করেন। কিন্তু বাসটি সংকেত অমান্য করে দ্রুতগতিতে মুরাদপুর পয়েন্টের দিকে চলে যায়। পরবর্তীতে সিয়েরা-৬১ (রাত্রী) পার্টির সহায়তায় ধাওয়া করে মুরাদপুর পয়েন্টের হাইফা বাজার নামীয় দোকানের সামনে বাসটি আটকপূর্বক ভারতীয় অবৈধ কম্বলসহ ০৪ জন‘কে গ্রেফতার করা হয়।

আটককৃত বাসটি তল্লাশি করে ঘটনাস্থলে উপস্থিত সাক্ষীদের সম্মুখে সবুজ, হলুদ ও সাদা রঙের “ROYAL SPECIAL” নামীয় বাস (রেজি নং- ঢাকা মেট্রো-ব-১১-৬৬২১) থেকে ১৬০ পিস বিভিন্ন রঙের ভারতীয় কম্বল উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য ৪,৮০,০০০/-(চার লক্ষ আশি হাজার) টাকা।এছাড়া বাসটির আনুমানিক মূল্য ১০,০০,০০০/- টাকা।

গ্রেফতারকৃত আসামিরা হলো:
১। মোঃ আল-আমিন (৩৮)(ড্রাইভার), পিতা- মোঃ দেলোয়ার হোসেন, মাতা- মোছাঃ রাবিয়া খাতুন, সাং- ইদ্রিস আলীর বাড়ি, মনোহরদী, ডাকঘর- মনোহরদী পৌরসভা, থানা- মনোহরদী, জেলা- নরসিংদী, ২। আরিফুল হক (৪০), পিতা- সামসুল হক, মাতা- বিলকিছ বেগম, সাং- গন্ডারদিয়া, ডাকঘর- শুকুন্দি-১৬৫০, থানা- মনোহরদী, জেলা- নরসিংদী,
৩। মোঃ সবুজ মিয়া (৩২), পিতা- গিয়াস উদ্দিন, মাতা- রাহেলা বেগম, সাং- চালাকচর, থানা- মনোহরদী, জেলা- নরসিংদী ও ৪। মোঃ দিন ইসলাম (৪০), পিতা- আবু হানিফা, মাতা- জাহানারা, সাং- চালাকচর, থানা- মনোহরদী, জেলা- নরসিংদী।

উক্ত ঘটনার বিষয়ে শাহপরাণ (রহঃ) থানার মামলা নং-১১, তারিখ-১২/০৫/২০২৬ খ্রি., ধারা- 25B(1)(b)/25D The Special Powers Act, 1974 রুজু হয়। আসামীদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd