এসবিডিনিউজ : নিজস্ব প্রতিবেদক : জকিগঞ্জে জনসেবামূলক কার্যক্রমের উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে বালাউট ছাহেব বাড়ীতে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু সেবা ক্যাম্পের ২য় ধাপের কার্যক্রম অনুস্টিত হয়েছে।
অদ্য ৩ আগস্ট রোজ সোমবার সকাল ১০টা থেকে বিকাল ২ টা পর্যন্ত জকিগঞ্জ উপজেলার বালাউট ছাহেব বাড়িস্থ ‘বালাউট দারুল কোরআন মাদরাসা ও এতিমখানা’ প্রাঙ্গণে এ ক্যাম্প অনুস্টিত হয়। এতে প্রায় শতাধিক চক্ষু রুগী উপস্থিত হয়ে সেবা গ্রহন করেন।
এর মধ্যে আজ ১৬২ জন কে অপরেশন এর জন্য বাছাই করা হয়। আর বাকী সব রুগীকে প্রয়জনীয় ঔষদ চশমা,বিতরন করা হয়।আল্লামা বালাউটি ছাহেব বাড়ির এই উদ্যোগে,আর্থিক সহযোগিতা করে সেবা ফাউন্ডেশন বিয়ানীবাজার
এসময় উপস্থিত ছিলেন, মাশুকুর রহমান,( মারুফ) ছাহেব জাদায়ে বালাউটি,মাওলানা শফিকুর রহমান মনসুর পুরী, আলোর দিশারী ইসলামী যুব সংঘঠনের প্রতিষঠাতা, ছাদেক আহমদ তালুকদার, চাইল্ডহোম একাডেমির সহকারী শিক্ষক আবু তাহের সমাজ সেবক বাহার উদ্দিন সহ আরো অনেক সেচ্ছাসেবীগণ