• মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১১ পূর্বাহ্ন
  • [gtranslate]
ব্রেকিং নিউজঃ
সিলেটের বিয়ানীবাজার থানা পুলিশের অভিযানে ৬,০০০ পিস ইয়াবাসহ জকিগঞ্জের সজল বিশ্বাস গ্রেফতার সিলেটের জকিগঞ্জে ডিবি পুলিশের অভিযান ৭০০ পিস ইয়াবাসহ ২ জন গ্রেফতার সিলেটের জকিগঞ্জ থানা পুলিশের অভিযানে শিলংতীর নামক জুয়া খেলার অপরাধে খেলার সরঞ্জাম ও নগদ টাকা সহ একজন গ্রেফতার সিলেটের জকিগঞ্জ থানা পুলিশের অভিযানে ৪২০০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার সিলেটের জকিগঞ্জে সুলতানপুরে মেম্বারের বাড়িতে ডাকাতির ঘটনায় নেত্রকোনা থেকে আসামি গ্রেফতার করলো জকিগঞ্জ থানা পুলিশ সিলেটের সীমান্তবর্তী এলাকা দিয়ে ভারত থেকে চোরাইপথে অবৈধভাবে আনা মোটরসাইকেল সহ কুমিল্লা ডিবি পুলিশের হাতে ৯ জন গ্রেফতার সিলেটের বিয়ানীবাজারে থানা পুলিশের অভিযানে ৩,০০০ পিস ইয়াবাসহ একজন গ্রেফতার সিলেটের জকিগঞ্জে সুলতানপুরে সাবেক ইউপি সদস্যের বাড়িতে ডাকাতির অভিযোগ : সোনা-নগদ টাকাসহ মালামাল লুট! সিলেটের কানাইঘাটে থানা পুলিশের চলমান মাদক বিরোধী বিশেষ অভিযানে ৩০ পিস ইয়াবাসহ মাদক বিক্রির নগদ ৩,১০,৫০০/- টাকা জব্দ ও মামলা রুজু সিলেটে ট্রিপল মা-র্ডা-র,মেয়ের অভিযোগ দায়ের,এজাহারে নাম নেই,আটক বাবুল মিয়ার

খুলনায় একাধিক ছেলের সাথে প্রেমের সম্পর্ক ও অবাধে চলাফেরার জেরে নিজ বাবা-মায়ের হাতে খু*ন আফসানা

Reporter Name / ৩৯১ Time View
Update : শনিবার, ১১ জুলাই, ২০২৬

এসবিডিনিউজ : নিজস্ব প্রতিবেদক : খুলনায় একাধিক ছেলের সাথে প্রেমের সম্পর্ক ও অবাধে চলাফেরার জেরে নিজ বাবা-মায়ের হাতে খুন হয়েছেন আরফানা হোসেন নির্জনা (১৬) নামের এক দশম শ্রেণির স্কুলছাত্রী। খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি) তদন্তের মাত্র ৩৬ ঘণ্টার মধ্যে এই রোমহর্ষক হ*ত্যা-কা*ণ্ডে*র রহস্য উদঘাটন করেছে।
নি-হ-ত কিশোরী আরফানা হোসেন নির্জনা খুলনা নগরীর সোনাডাঙ্গা এলাকার বসুপাড়া বাঁশতলার বাসিন্দা এবং সরকারি ইকবালনগর মাধ্যমিক বিদ্যালয়ের ১০ম শ্রেণির শিক্ষার্থী ছিলেন।
পুলিশের সংবাদ সম্মেলন ও আদালতের তথ্য অনুযায়ী, নির্জনা অষ্টম শ্রেণিতে পড়ার সময় প্রথমবার এক বিবাহিত ছেলেকে বিয়ে করে বাড়িতে ফিরে আসেন। সম্প্রতি তিনি রনি নামের আরেক ছেলের সাথে বাড়ি থেকে পালিয়ে যান এবং ৩ দিন বাইরে থাকেন। তার এই একাধিক সম্পর্ক ও অবাধ্য আচরণ নিয়ে পরিবারে দীর্ঘদিন ধরে অশান্তি চলছিল।
গত ৮ জুলাই রাতে এই বিষয় নিয়ে মা-মেয়ের মধ্যে তুমুল বাগবিতণ্ডা ও মারধরের ঘটনা ঘটে। একপর্যায়ে নির্জনার নেশাগ্রস্ত বাবা মো. আলিম হোসেন আকাশ রাগের মাথায় একটি কাঠের বাতা/লাঠি দিয়ে নির্জনার মাথায় ৩-৪টি আঘাত করেন। অতিরিক্ত র*ক্ত*ক্ষ*র*ণে ঘটনাস্থলেই নির্জনার মৃ*ত্যু হয়।
মেয়ে মারা যাওয়ার পর ঘটনাটি ধামাচাপা দিতে বাবা-মা মিলে তার মরদেহটি একটি প্লাস্টিকের বস্তায় ভরে খুলনা সদর থানার নিরালা প্রান্তিকা আবাসিক এলাকার একটি সড়কে ফেলে আসেন।
সিসিটিভি ফুটেজ ও প্রযুক্তির সহায়তায় পুলিশ মরদেহটি নির্জনার বলে শনাক্ত করে।এরপর তার মা আরিফা ইয়াসমিন সীমাকে (৩৫) গ্রেপ্তার করা হলে তিনি পুলিশের কাছে এবং পরবর্তীতে আদালতে ১৬৪ ধারায় নিজের অপরাধ স্বীকার করে লোমহর্ষক জবানবন্দি দেন। আদালত তাকে কারাগারে পাঠিয়েছে।
পলাতক বাবা- এই ঘটনার পর থেকে মামলার প্রধান অভিযুক্ত এবং নির্জনার জন্মদাতা বাবা আলিম হোসেন আকাশ পলাতক রয়েছেন। পুলিশ বাদী হয়ে একটি হ*ত্যা মামলা দায়ের করেছে এবং পলাতক বাবাকে গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd