• মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১০ পূর্বাহ্ন
  • [gtranslate]
ব্রেকিং নিউজঃ
সিলেটের বিয়ানীবাজার থানা পুলিশের অভিযানে ৬,০০০ পিস ইয়াবাসহ জকিগঞ্জের সজল বিশ্বাস গ্রেফতার সিলেটের জকিগঞ্জে ডিবি পুলিশের অভিযান ৭০০ পিস ইয়াবাসহ ২ জন গ্রেফতার সিলেটের জকিগঞ্জ থানা পুলিশের অভিযানে শিলংতীর নামক জুয়া খেলার অপরাধে খেলার সরঞ্জাম ও নগদ টাকা সহ একজন গ্রেফতার সিলেটের জকিগঞ্জ থানা পুলিশের অভিযানে ৪২০০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার সিলেটের জকিগঞ্জে সুলতানপুরে মেম্বারের বাড়িতে ডাকাতির ঘটনায় নেত্রকোনা থেকে আসামি গ্রেফতার করলো জকিগঞ্জ থানা পুলিশ সিলেটের সীমান্তবর্তী এলাকা দিয়ে ভারত থেকে চোরাইপথে অবৈধভাবে আনা মোটরসাইকেল সহ কুমিল্লা ডিবি পুলিশের হাতে ৯ জন গ্রেফতার সিলেটের বিয়ানীবাজারে থানা পুলিশের অভিযানে ৩,০০০ পিস ইয়াবাসহ একজন গ্রেফতার সিলেটের জকিগঞ্জে সুলতানপুরে সাবেক ইউপি সদস্যের বাড়িতে ডাকাতির অভিযোগ : সোনা-নগদ টাকাসহ মালামাল লুট! সিলেটের কানাইঘাটে থানা পুলিশের চলমান মাদক বিরোধী বিশেষ অভিযানে ৩০ পিস ইয়াবাসহ মাদক বিক্রির নগদ ৩,১০,৫০০/- টাকা জব্দ ও মামলা রুজু সিলেটে ট্রিপল মা-র্ডা-র,মেয়ের অভিযোগ দায়ের,এজাহারে নাম নেই,আটক বাবুল মিয়ার

সিলেটের জকিগঞ্জে পৌর এলাকার আলোচিত রুবেল হ-ত্যা মামলার আসামি সাজু ফের গ্রেফতার

Reporter Name / ৫৪৯ Time View
Update : বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬

এসবিডিনিউজ: নিজস্ব প্রতিবেদক : সিলেটের জকিগঞ্জে পৌরসভা এলাকার ব্যবসায়ী বহুল আলোচিত রুবেল আহমদ (জুবেল) হ*ত্যা মামলার প্রধান আসামি সাজু আহমদকে আদালতের আদেশে কারাগারে পাঠানো হয়েছে।

জানা যায়, কয়েক মাস আগে হ*ত্যা মামলায় হাইকোর্ট থেকে জামিনে মুক্তি পান আসামি সাজু আহমদ। জামিনে বের হওয়ার পর তিনি প্রকাশ্যে এলাকায় চলাফেরা করার পাশাপাশি বিভিন্ন অপকর্মে জড়িয়ে পড়েন বলে অভিযোগ ওঠে। একই সঙ্গে রুবেল আহমদের পরিবারের সদস্যদের মামলা তুলে নেওয়ার জন্য বাজারসহ বিভিন্ন স্থানে ভয়ভীতি প্রদর্শন, হু’ম’কি ও হয়রানি করা হচ্ছে বলেও অভিযোগ করেন স্বজনরা।

এ ঘটনায় নিহত রুবেল আহমদের স্ত্রী বাদী হয়ে জকিগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের প্রাথমিক তদন্তে সত্যতা পাওয়ায় পুলিশ মামলা গ্রহণ করে তা আদালতে প্রেরণ করে।

এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার (৯ জুলাই) জকিগঞ্জ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে বিষয়টি শুনানি শেষে আদালত আসামি সাজু আহমদকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

উল্লেখ্য, ২০২৪ সালের মার্চ মাসে জকিগঞ্জে হামলার ঘটনায় গুরুতর আহত হন রুবেল আহমদ (জুবেল)। পরে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃ*ত্যু হয়। এ ঘটনায় দায়ের করা হ*ত্যা মামলায় সাজু আহমদ প্রধান আসামি হিসেবে গ্রেপ্তার হন। পরবর্তীতে তিনি হাইকোর্ট থেকে জামিন লাভ করেন।

স্থানীয়দের দাবি, হ*ত্যা মামলার বিচার দ্রুত সম্পন্ন করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হলে ভুক্তভোগী পরিবার ন্যায়বিচার পাবে এবং এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে ইতিবাচক বার্তা যাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd