• সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন
  • [gtranslate]
ব্রেকিং নিউজঃ
সিলেটের বিয়ানীবাজার থানা পুলিশের অভিযানে ৬,০০০ পিস ইয়াবাসহ জকিগঞ্জের সজল বিশ্বাস গ্রেফতার সিলেটের জকিগঞ্জে ডিবি পুলিশের অভিযান ৭০০ পিস ইয়াবাসহ ২ জন গ্রেফতার সিলেটের জকিগঞ্জ থানা পুলিশের অভিযানে শিলংতীর নামক জুয়া খেলার অপরাধে খেলার সরঞ্জাম ও নগদ টাকা সহ একজন গ্রেফতার সিলেটের জকিগঞ্জ থানা পুলিশের অভিযানে ৪২০০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার সিলেটের জকিগঞ্জে সুলতানপুরে মেম্বারের বাড়িতে ডাকাতির ঘটনায় নেত্রকোনা থেকে আসামি গ্রেফতার করলো জকিগঞ্জ থানা পুলিশ সিলেটের সীমান্তবর্তী এলাকা দিয়ে ভারত থেকে চোরাইপথে অবৈধভাবে আনা মোটরসাইকেল সহ কুমিল্লা ডিবি পুলিশের হাতে ৯ জন গ্রেফতার সিলেটের বিয়ানীবাজারে থানা পুলিশের অভিযানে ৩,০০০ পিস ইয়াবাসহ একজন গ্রেফতার সিলেটের জকিগঞ্জে সুলতানপুরে সাবেক ইউপি সদস্যের বাড়িতে ডাকাতির অভিযোগ : সোনা-নগদ টাকাসহ মালামাল লুট! সিলেটের কানাইঘাটে থানা পুলিশের চলমান মাদক বিরোধী বিশেষ অভিযানে ৩০ পিস ইয়াবাসহ মাদক বিক্রির নগদ ৩,১০,৫০০/- টাকা জব্দ ও মামলা রুজু সিলেটে ট্রিপল মা-র্ডা-র,মেয়ের অভিযোগ দায়ের,এজাহারে নাম নেই,আটক বাবুল মিয়ার

সিলেটের জকিগঞ্জ আলম হ-ত্যা-কা-ন্ড: ঘটনার দুই ঘন্টার মধ্যে প্রধান আসামীকে গ্রেফতার ও ব্যবহৃত চাকু উদ্ধার করেছে জকিগঞ্জ থানা পুলিশ

Reporter Name / ২২৪ Time View
Update : বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬

এসবিডিনিউজ : নিজস্ব প্রতিবেদক : জকিগঞ্জ,সিলেট- সিলেটের জকিগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে চাচাতো ভাইয়ের হাতে ভাই খু*ন।গত ০১ জুলাই ২০২৬খ্রি. বুধবার রাত অনুমান ১১.৪৫ ঘটিকার সময় ফুটবল বিশ্বকাপ ২০২৬ এর ইংল্যান্ড বনাম ডিআর কঙ্গো এর মধ্যকার ম্যাচ চলাকালে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ভিকটিম আলম হোসেনকে তার আপন চাচাতো ভাই আসামী পারভেজ আহমদ ধারালো চাকু দিয়ে উপর্যুপরি আ’ঘা’ত করে পালিয়ে যায়। উপস্থিত লোকজন ভিকটিম আলম হোসেনকে উদ্ধার করে দ্রুত জকিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার ভিকটিম মৃ-ত ঘোষনা করেন।

সংবাদ পেয়ে জকিগঞ্জ থানা পুলিশ অভিযান পরিচালনা করে ০২ জুলাই ২০২৬খ্রি. তারিখ রাত ০২.০০ ঘটিকার সময় ঘটনায় জড়িত আসামী পারভেজ আহমদ (২৬), পিতা-মৃত মোস্তাকিম আলী, মাতা-রুফিয়া বেগম, সাং-পূর্ব লামারগ্রাম, ০৪নং খলাছড়া ইউনিয়ন, থানা-জকিগঞ্জ, জেলা-সিলেটকে গ্রেফতার করা হয় এবং আসামীর দেখানো মতে হ*ত্যা*র কাজে ব্যবহৃত চাকু উদ্ধার পূর্বক জব্দ করা হয়।

ইতোমধ্যে ভিকটিমের লা*শে*র সুরতহাল রিপোর্ট প্রস্তুত পূর্বক ময়না তদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। পরবর্তীতে ভিকটিম আলম হোসেন এর বড় ভাই মো: জসিম উদ্দিন বাদী হয়ে এজাহার দায়ের করলে থানায় খু-নে-র মামলা রুজু হয়।গ্রেপ্তারকৃত আসামীকে বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়েছে। এ তথ্যটি নিশ্চিত করেছে জকিগঞ্জ থানা পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd