• বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১২:৪৩ পূর্বাহ্ন
  • [gtranslate]
ব্রেকিং নিউজঃ
জকিগঞ্জে আ’গু’নে পু’ড়ে ছাই হল অবসরপ্রাপ্ত দুই শিক্ষকের বসতঘর! সিলেটের কিশোরী বিপাশা দে “দিয়া” নিখোঁজের ঘটনায় পরিবার উদ্বিগ্ন! সিলেটের জকিগঞ্জ থানা পুলিশের অভিযানে ডিস্ট্রিবিউশন প্রতিষ্ঠানের গাড়ি আটক করে ছিনতাইয়ের অভিযোগে গ্রেফতার ০৩ জন সিলেটের জকিগঞ্জে বারহাল গুচ্ছগ্রামে ৫ বছরের শি-শু ধ-র্ষ-ণ চেষ্টার অভিযোগ: থানা পুলিশের অভিযানে দ্রুত আসামী গ্রেফতার! জকিগঞ্জে থানা পুলিশের অভিযানে ২০০ পিস ইয়াবাসহ ০২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার কীভাবে ভিডিও ফাঁস হলো জানালেন জামায়াত নেতা ও সাতক্ষীরা–৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম আল্লামা দুবাগী ছাহেব কিবলাহ (রহ.) এর ষষ্ঠ বার্ষিক ঈসালে সাওয়াব মাহফিল সম্পন্ন সিলেটের জকিগঞ্জে থানা পুলিশের অভিযানে ৪২ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার সিলেটের জকিগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে ৫০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার মাজারে শিকল সাইজি বেঁধেও শেষ রক্ষা হলো না মাগুরার চাঞ্চল্যকর মানিক লাল হ-ত্যা মামলার লিটনের ঢাকায় গ্রেফতার!

সিলেটে পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক), সিলেট মেট্রোপলিটন পুলিশ কর্তৃক রবীন্দ্র-নজরুল জয়ন্তী উদযাপন

Reporter Name / ৩৭ Time View
Update : শনিবার, ২৩ মে, ২০২৬

নিজস্ব প্রতিবেদক : ডেক্স রিপোর্ট : এসবিডিনিউজ -অদ্য ২৩ মে ২০২৬ খ্রিস্টাব্দ বিকাল ০৩:০০ ঘটিকায় সিলেট মেট্রোপলিটন পুলিশ লাইন্স হলরুমে পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক), এসএমপি, সিলেট-এর উদ্যোগে রবীন্দ্র-নজরুল জয়ন্তী উপলক্ষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুনাক, এসএমপি, সিলেট-এর সভানেত্রী সিদরাতুল মুনতাহা। তিনি তাঁর বক্তব্যে শিশুদের মানসিক ও নৈতিক বিকাশে সুস্থ সাংস্কৃতিক চর্চার গুরুত্ব তুলে ধরেন এবং নতুন প্রজন্মকে সাহিত্য-সংস্কৃতিমনা পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে ছোট ছোট শিশুরা অত্যন্ত উৎসাহ ও স্বতঃস্ফূর্ততার সঙ্গে অংশগ্রহণ করে। কবিতা আবৃত্তি, গান, ছড়া ও নৃত্য পরিবেশনার মাধ্যমে তারা অনুষ্ঠানকে প্রাণবন্ত ও আনন্দঘন করে তোলে। উপস্থিত অতিথিবৃন্দ শিশুদের পরিবেশনা উপভোগ করেন এবং তাদের উৎসাহিত করেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন পুনাক, এসএমপি, সিলেট-এর সাংস্কৃতিক সম্পাদিকা পূজা দাশ রায়, পুনাকের অন্যান্য সদস্যবৃন্দ, বিভিন্ন পুলিশ কর্মকর্তা ও ফোর্সের সদস্যবৃন্দ, সাংবাদিকবৃন্দ এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd