এসবিডিনিউজ : নিজস্ব প্রতিবেদক :কানাইঘাট সিলেট। কানাইঘাট উপজেলার ৩ নং দিঘিরপার পূর্ব ইউনিয়ন পরিষদের আগামী নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রাথী হিসেবে আলোচনায় কাতার প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী ও দানবীর অসহায় গরীব দুঃখী মানুষের পরম বন্ধু ১ নং ওয়ার্ড ভাল্লা গ্রামের কৃতি সন্তান দেলোয়ার হোসেন।
তিনি এসবিডিনিউজ কে জানান, আমার কাতার ব্যবসা রয়েছে আমি সবকিছু ছেড়ে আগামী ইউনিয়ন নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হয়ে জনগণের সেবা করতে ও পাশে দাঁড়াতে চাই।মানুষের সুখ দুঃখে পাশে থাকতে চাই।
অবহেলিত এই জনপদের রাস্তাঘাট, থেকে শুরু করে ইউনিয়নের সর্বোচ্চ উন্নয়নমূলক কাজ করে একটি মডেল ইউনিয়ন করতে চাই যা দৃষ্টান্ত হয়ে থাকবে,তিনি আরো বলেন আমাদের ভবিষ্যৎ প্রজন্ম সুন্দরভাবে চলতে পারে,মাদকমুক্ত,বৈষম্যহীন সুন্দর সমাজ গঠনে অগ্রাধিকার ভিক্তিতে প্রত্যেকটি ওয়ার্ডকে সাজানো হবে,
ইউনিয়ন পরিষদের কোন সুযোগ সুবিধা আমি গ্রহণ করবো না এমন কি আমার সম্মানির টাকাটাও দুস্থ অসহায়ের মধ্যে বিলিয়ে দিব।প্রয়োজনে নিজের তহবিল থেকে টাকা পয়সা লাগলে খরচ করব।আমি শুধু ইউনিয়নের মানুষকে ভালবেসে তাদের পাশে দাঁড়াতেচাই।