• শনিবার, ০৬ জুন ২০২৬, ০২:৫৬ পূর্বাহ্ন
  • [gtranslate]
ব্রেকিং নিউজঃ
কালিগঞ্জে নুমান উদ্দিন হ-ত্যা-য় নতুন মোড়: রহস্যের জ’ট খুলতে জেরার মুখে কারা? সিলেট জেলা পুলিশের মাসিক কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত জকিগঞ্জে জুলাই যোদ্ধা জাফর আহমদ এর উপর হামলার অভিযোগের বিষয়ে যা জানা গেল? নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীর জামিন ও কারামুক্তি লাভ সিলেটে আবাসিক হোটেলে অসামাজিক কার্যকলাপে ৯ তরুণ-তরুণী আটক তোফায়েল আহমেদ কে নিয়ে বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর-উত্তম এর আবেগঘন ফেইসবুক স্ট্যাটাস পুলিশের বিশেষ অভিযান ১৯২ কেজি মাদকসহ গাঁজাবাবা গ্রেফতার পুলিশের বিশেষ অভিযানে ৬৭,৬৮০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার সিলেটের জকিগঞ্জে থানা পুলিশের অভিযানে ১২০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার সিলেটে নারী পর্যটককে উত্যক্তের ঘটনায় আটক ৩ কিশোরকে ছেড়ে দিলো এলাকাবাসী!

জকিগঞ্জের ইখতিয়ার আহমদ চৌধুরী দেশের সেরা রোটারি ক্লাব,”রোটারি ক্লাব অব”মেট্রোপলিটন সিলেট-এর প্রেসিডেন্ট নির্বাচিত

Reporter Name / ১৯০ Time View
Update : বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬

নিজস্ব প্রতিবেদক – এসবিডিনিউজ : সিলেটের জকিগঞ্জের কৃতিসন্তান ও গর্ব, ইখতিয়ার আহমদ চৌধুরী দেশের সেরা রোটারি ক্লাব “রোটারি ক্লাব অব” মেট্রোপলিটন সিলেট-এর প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন। রোটা বর্ষ ২০২৬–২০২৭-এর জন্য ক্লাবের সর্বসম্মত সিদ্ধান্তে তাঁর ওপর এই গুরুত্বপূর্ণ দায়িত্ব অর্পণ করা হয়েছে।

সিলেটের জকিগঞ্জ উপজেলার পিল্লাকান্দি গ্রামের সম্ভ্রান্ত পরিবারে তাঁর জন্ম। তিনি সাবেক প্রধান শিক্ষক ও মুক্তিযুদ্ধের সংগঠক মরহুম সায়েক আহমদ চৌধুরী (বাদল মিয়া)-এর দ্বিতীয় পুত্র। মরহুম চৌধুরী সাহেব তৎকালিন উনার কলেজ জীবনে ৫২ সালের ভাষা আন্দোলনের ও সমর্থক ছিলেন।

ইখতিয়ার চৌধুরী ২০১৪ সাল থেকে তিনি রোটারি আন্দোলনসহ বিভিন্ন সামাজিক ও সেবামূলক সংগঠনের সঙ্গে সক্রিয়ভাবে সম্পৃক্ত রয়েছেন। কর্মজীবনে তিনি বর্তমানে এবি ব্যাংক পিএলসি, তাজপুর শাখার এসএভিপি ও শাখা ব্যবস্থাপক হিসেবে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করছেন।

শিক্ষাজীবনেও তিনি ছিলেন অত্যন্ত কৃতিত্বপূর্ণ। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ম্যানেজমেন্ট বিষয়ে বিকম (অনার্স) ও এমকম ডিগ্রি অর্জনের পাশাপাশি ২০১০–২০১১ শিক্ষাবর্ষে মেট্রোপলিটন ইউনিভার্সিটি, সিলেট থেকে এমবিএ ডিগ্রি লাভ করেন।

উনার নেতৃত্বে রোটারি ক্লাব অব মেট্রোপলিটন সিলেট আরও গতিশীল ও কল্যাণমুখী কার্যক্রমে এগিয়ে যাবে—এটাই সবার প্রত্যাশা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd