নিজস্ব প্রতিবেদক : এসবিডিনিউজ – ডেক্স রিপোর্ট : সিলেটের তেমুখী এলাকার টুকুর বাজার থেকে তানিয়া (১৯) নামের এক তরুণী নিখোঁজ হয়েছেন। গত ২৭ মে ২০২৬, বুধবার সকাল আনুমানিক ১০টার দিকে বাসা থেকে বের হওয়ার পর থেকে এখন পর্যন্ত তার কোনো খোঁজ পাওয়া যায়নি।
পরিবার সূত্রে জানা গেছে, নিখোঁজ তানিয়ার বাবার নাম মামুন। বাসা থেকে বের হওয়ার সময় তার পরনে ছিল পিংক রঙের কামিজ। এরপর থেকে তার মোবাইল ফোনও বন্ধ পাওয়া যাচ্ছে, যা পরিবারকে আরও উদ্বিগ্ন করে তুলেছে।
নিখোঁজের ঘটনায় পরিবার ও স্বজনদের মাঝে চরম উৎকণ্ঠা বিরাজ করছে। সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজ নেওয়া হলেও এখনও তার কোনো সন্ধান মেলেনি।
যদি কোনো সহৃদয় ব্যক্তি তানিয়ার সন্ধান পেয়ে থাকেন বা তার সম্পর্কে কোনো তথ্য জেনে থাকেন, তাহলে দ্রুত নিচের নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছে পরিবার।একটি শেয়ারই হয়তো ফিরিয়ে দিতে পারে মেয়েটিকে তার পরিবারের কাছে।যোগাযোগ: 01609-454812 (ভাই)