নিজস্ব প্রতিবেদক : এসবিডিনিউজ – ডেক্স রিপোর্ট :
নারায়ণগঞ্জের ভুলতা গাউছিয়া মার্কেটে এক বিধবা অসহায় নারীকে চু-রি-র অভিযোগে আটকানোর পর তাকে পুলিশে না দিয়ে বিয়ে করার ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। ঘটনাটি নিয়ে নেটিজেনদের মধ্যে যেমন উচ্ছাস ও বিস্ময়, তেমনি দেখা দিয়েছে নানা প্রতিক্রিয়া।
প্রত্যক্ষদর্শীদের দাবি, কালো মাস্ক পরিহিত এক নারী কোলে প্রায় দুই বছরের একটি শিশুকে নিয়ে মার্কেটের একটি দোকানে প্রবেশ করেন। পরে তাকে চু-রির অভিযোগে আটক করা হলে আশপাশে প্রচুর ভিড় জমে যায়। অনেকেই ভিডিও ধারণ ও ছবি তুলতে শুরু করেন।
এ সময় ওই নারী কা-ন্নাজড়িত কণ্ঠে নিজের অসহায় জীবনের কথা তুলে ধরেন। তিনি জানান, স্বামীহারা হওয়ায় সন্তানকে নিয়ে চরম অর্থকষ্টে দিন কাটছে তার। শিশুর মুখে খাবার তুলে দেওয়ার তাগিদ থেকেই তিনি এমন কাজ করেছেন বলে দাবি করেন।
উপস্থিত লোকজনের ভাষ্য অনুযায়ী, নারীর বক্তব্য শুনে দোকান মালিক আবেগাপ্লুত হয়ে পড়েন। একপর্যায়ে তিনি ওই নারী ও তার সন্তানের দায়িত্ব নেওয়ার ইচ্ছা প্রকাশ করে বিয়ের প্রস্তাব দেন।এতে বিধবা নারী ও রাজি হ’য়ে যান পরে কাজী ডেকে উভয়ের সম্মতিতে বিয়ের আয়োজন করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, পুলিশে সোপর্দ করার পরিবর্তে বিয়ের আনুষ্ঠানিকতার মাধ্যমে নতুন জীবনের সূচনা করেন তারা। বিয়ের জন্য নতুন শাড়ি ও প্রয়োজনীয় সামগ্রীও ব্যবস্থা করা হয়।
ঘটনার ভিডিও ও ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি ব্যাপকভাবে ভাইরাল হয়েছে। কেউ এটিকে মানবিকতার অনন্য দৃষ্টান্ত হিসেবে দেখছেন, আবার কেউ পুরো ঘটনার সত্যতা ও পেছনের বাস্তবতা নিয়ে প্রশ্ন তুলছেন।
তবে ভাইরাল হওয়া বিভিন্ন পোস্টে যে তথ্য প্রচার করা হচ্ছে, সেগুলোর সবকিছু স্বাধীনভাবে যাচাই-বাছাই করা সম্ভব হয়নি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিক বক্তব্যও এখন পর্যন্ত পাওয়া যায়নি।ঘটনাটি বর্তমানে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে।