• শনিবার, ১৩ জুন ২০২৬, ০৪:৫৮ অপরাহ্ন
  • [gtranslate]
ব্রেকিং নিউজঃ
তামিমাকে ফেরত পাওয়ার জন্য মামলা করেননি রাকিব হাসান:এবার মুখ খুলছেন সাবেক স্বামী,জানা গেলে আসল কারণ! সুনামগঞ্জের দোয়ারা বাজারে ভাবিকে কে নিয়ে দেবর উধাও এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরীর জানাজা আজ বিকাল ৪ ঘটিকায় তাঁর নিজ বাড়ি জামেয়া ইসলামিয়া ইউসুফিয়া আলিম মাদ্রাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে হা’তকড়ার বদলে বিয়ের আংটি-চু-রি-র অভিযোগে ধ-রা সুন্দরী বিধবা নারীকে বিয়ে করে ঘরে তুললেন ব্যবসায়ী সিলেট (-০৫) আসনের সাবেক সংসদ সদস্য মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরী আর নে’ই! হযরত শাহজালাল ও শাহপরান মাজারের হিসাব চাওয়ার পেছনের মূল কারণ জানা গেল? জকিগঞ্জের তরুণ গুলজার আহমদের সৌদি আরবে রহস্যজনক মৃ*ত্যু বগুড়ায় পরকীয়া প্রেমের টানে সেঞ্চুরি মোটেলে ফুর্তি করতে এসে সাবেক ইউপি সদস্যদের রহস্যজনক মৃ-ত্যু,প্রেমিকা আটক নাটোর জেনারেল হাসপাতালে দুই বছরের শিশুকে চিকিৎসা করাতে আসা এক মা ধর্ষণের শিকার সিলেটে ডাক্তার রুলির স্বামীর রহস্যজনক মৃ-ত্যু-র পর এবার ১০ম শ্রেণি পড়ুয়া পুত্রের ঝুলন্ত ম-র-দে-হ উদ্ধার

জকিগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে লড়তে চান বিশিষ্ট ব্যবসায়ী কাজী সিহাবুল হক

Reporter Name / ১২৬ Time View
Update : রবিবার, ১৭ মে, ২০২৬

নিজস্ব প্রতিবেদক : ডেক্স রিপোর্ট – এসবিডিনিউজ,

‎​‎আসন্ন জকিগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে স্থানীয় রাজনীতির মাঠ ও সাধারণ মানুষের মাঝে ব্যাপক আলোচনা ও তৎপরতা শুরু হয়েছে। এরই ধারাবাহিকতায় উপজেলার সম্ভাব্য ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে নিজের প্রার্থিতা ঘোষণা করেছেন জকিগঞ্জ বাজারের বিশিষ্ট ব্যবসায়ী ও বিশিষ্ট সমাজসেবক কাজী সিহাবুল হক। এলাকায় তরুণ ও পরিচ্ছন্ন ভাবমূর্তির নেতা হিসেবে পরিচিত কাজী সিহাবুল হকের এই ঘোষণায় তাঁর সমর্থক ও সাধারণ ভোটারদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে।

‎​পারিবারিক ঐতিহ্য ও ছাত্রজীবন থেকেই কাজী সিহাবুল হক মানুষের কল্যাণে ও সেবামূলক কাজে নিজেকে নিয়োজিত রেখেছেন। মুরারিচাঁদ (এমসি) কলেজের সাবেক এই শিক্ষার্থী ছাত্রাবস্থা থেকেই বিভিন্ন সামাজিক ও মানবিক সংগঠনের সাথে জড়িত ছিলেন।

‎​স্থানীয়দের মতে, করোনাকালীন সংকট কিংবা যেকোনো প্রাকৃতিক দুর্যোগে কাজী সিহাবুল হক সবসময় সামর্থ্য অনুযায়ী অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়িয়েছেন। সাধারণ মানুষের বিপদে-আপদে এগিয়ে আসা এবং জনকল্যাণমূলক কাজে সম্পৃক্ত থাকাটাকেই তিনি জীবনের মূল ব্রত হিসেবে বেছে নিয়েছেন।

‎কাজী ​সিহাবুল হক জকিগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী উত্তরকুল গ্রামের (কাজী বাড়ি) এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা কাজী ময়নুল হক এলাকার একজন সুপরিচিত ও সম্মানিত ব্যক্তিত্ব। পারিবারিক শিক্ষার আলো ও মূল্যবোধকে ধারণ করেই কাজী সিহাবুল হক ব্যবসার পাশাপাশি এলাকার সার্বিক উন্নয়নে অবদান রেখে চলেছেন।

‎​নিজের প্রার্থিতার বিষয়টি নিশ্চিত করে কাজী সিহাবুল হক বলেন:​”আমি ছাত্রজীবন থেকেই ক্ষমতার লোভে নয়, বরং মানুষের ভালোবাসার টানে রাজনীতি ও সমাজসেবা করে আসছি। অবহেলিত ও অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে পারাটাই আমার সবচেয়ে বড় তৃপ্তি। জকিগঞ্জ উপজেলাকে একটি আধুনিক, বৈষম্যহীন এবং মাদকমুক্ত মডেল উপজেলা হিসেবে গড়ে তুলতে আমি ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছি। আমার বিশ্বাস, জকিগঞ্জের সর্বস্তরের জনগণ তাদের সেবা করার সুযোগ দিয়ে আমাকে বিজয়ী করবেন।”

‎​নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে তিনি ইতোমধ্যে উপজেলার বিভিন্ন ইউনিয়নে সাধারণ মানুষের সাথে কুশল বিনিময়, গণসংযোগ ও মতবিনিময় সভা শুরু করেছেন। স্থানীয় সচেতন মহলের ধারণা, তরুণ ও পরিচ্ছন্ন ইমেজের ব্যবসায়ী কাজী সিহাবুল হক নির্বাচনী মাঠে নামায় এবার জকিগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদের লড়াইয়ে বেশ চমক আসতে পারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd