• সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৪:৪৬ অপরাহ্ন
  • [gtranslate]
ব্রেকিং নিউজঃ
চলন্ত ট্রেনে স্বর্ণের গয়নাসহ ব্যাগ রেখে নেমে গেলেন যাত্রী,৯৯৯ নম্বরে ফোনকলে উদ্ধার সুনামগঞ্জে বিয়ের ১১ দিনের মাথায় নববধূ নিখোঁজ: শহরজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি লেস্টার আওয়ামী লীগের সভাপতি সাঈদের মৃ’ত্যু’তে যুক্তরাজ্য যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জামাল খানের শোক প্রকাশ সিলেট জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেলেন আবুল কাহের চৌধুরী শামীম জকিগঞ্জের ডেমার গ্রামের সৌদি আরব প্রবাসী ফয়েজ আহমদ ভারতের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ই’ন্তে’কা’ল করেন আসন্ন পবিত্র ঈদ-উল-ফিতর ২০২৬ উপলক্ষে ট্রাফিক ব্যবস্থাপনা ও সার্বিক আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ সংক্রান্তে সমন্বয় সভা অনুষ্ঠিত জকিগঞ্জে’আকমাম খাঁন শিক্ষা ও সেবা ট্রাস্টের’ ঈদ সামগ্রী বিতরণ:মানবিকতার এক অনন্য দৃষ্টান্ত সিলেটের জকিগঞ্জে থানা পুলিশের বিশেষ অভিযানে দুনলা বন্দুক ও ০৯ রাউন্ড কার্তুজসহ ০১ জন গ্রেফতার” পূর্ব সিলেটে ঝড়তুফান বহু এলাকায় সন্ধ্যা রাত থেকে বিদ্যুৎ নেই। জকিগঞ্জে আকমাম খাঁন শিক্ষা ও সেবা ট্রাস্টের উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ

চলন্ত ট্রেনে স্বর্ণের গয়নাসহ ব্যাগ রেখে নেমে গেলেন যাত্রী,৯৯৯ নম্বরে ফোনকলে উদ্ধার

Reporter Name / ২১ Time View
Update : সোমবার, ১৬ মার্চ, ২০২৬

নিজস্ব প্রতিবেদক : ট্রেনের ভিতরে স্বর্ণের গয়নাসহ ব্যাগ রেখে নেমে গেলেন যাত্রী,গত ১১ মার্চ ২০২৬, বুধবার দুপুর ১২টায় জামালপুর রেলস্টেশন থেকে মারুফ হোসেন মুন্না নামে একজন যাত্রী ‘জাতীয় জরুরি সেবা ৯৯৯’ নম্বরে ফোন করে জানান, ঢাকা থেকে দেওয়ানগঞ্জগামী দেওয়ানগঞ্জ কমিউটার ট্রেনটিতে তিনি জয়দেবপুর থেকে উঠে জামালপুর স্টেশনে নেমে পড়েন।

কিন্তু ভুলে তার ট্রাভেল ব্যাগটি ট্রেনের ‘ঘ’ বগিতে ৩২ নম্বর সীটের ওপরের তাকে ফেলে আসেন। ব্যাগের ভেতরে নতুন বানানো একজোড়া স্বর্ণের কানের দুল, একজোড়া রূপার পায়ের মল, দরকারি কাগজপত্র এবং কাপড়চোপড় রয়েছে। তিনি ব্যাগটি উদ্ধারে সহযোগিতার জন্য ৯৯৯ এর কাছে অনুরোধ জানান।

৯৯৯ কলটেকার কনস্টেবল তুষার মামুন কলটি গ্রহণ করেছিলেন। তাৎক্ষণিকভাবে রেলওয়ে পুলিশ নিয়ন্ত্রণ কক্ষ এবং দেওয়ানগঞ্জ রেলওয়ে পুলিশ থানায় ব্যাগটি উদ্ধারের ব্যবস্থা নেওয়ার জন্য বিষয়টি জানানো হয়। উদ্ধার তৎপরতার বিষয়টি তদারক এবং সমন্বয় করছিলেন ৯৯৯ ডিসপাচার এসআই হরলাল রায়।

সংবাদপ্রাপ্ত হয়ে দেওয়ানগঞ্জ রেলওয়ে থানার একটি দল ট্রেনটি দেওয়ানগঞ্জ পৌঁছালে ব্যাগটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। কলারকে খবর দেওয়া হলে তিনি দেওয়ানগঞ্জ রেলওয়ে থানা থেকে ব্যাগটি বুঝে নিয়ে যান। দেওয়ানগঞ্জ রেলওয়ে থানার এসআই স্বপন ৯৯৯-কে এ বিষয়ে নিশ্চিত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd