• সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৪:৪৬ অপরাহ্ন
  • [gtranslate]
ব্রেকিং নিউজঃ
চলন্ত ট্রেনে স্বর্ণের গয়নাসহ ব্যাগ রেখে নেমে গেলেন যাত্রী,৯৯৯ নম্বরে ফোনকলে উদ্ধার সুনামগঞ্জে বিয়ের ১১ দিনের মাথায় নববধূ নিখোঁজ: শহরজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি লেস্টার আওয়ামী লীগের সভাপতি সাঈদের মৃ’ত্যু’তে যুক্তরাজ্য যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জামাল খানের শোক প্রকাশ সিলেট জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেলেন আবুল কাহের চৌধুরী শামীম জকিগঞ্জের ডেমার গ্রামের সৌদি আরব প্রবাসী ফয়েজ আহমদ ভারতের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ই’ন্তে’কা’ল করেন আসন্ন পবিত্র ঈদ-উল-ফিতর ২০২৬ উপলক্ষে ট্রাফিক ব্যবস্থাপনা ও সার্বিক আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ সংক্রান্তে সমন্বয় সভা অনুষ্ঠিত জকিগঞ্জে’আকমাম খাঁন শিক্ষা ও সেবা ট্রাস্টের’ ঈদ সামগ্রী বিতরণ:মানবিকতার এক অনন্য দৃষ্টান্ত সিলেটের জকিগঞ্জে থানা পুলিশের বিশেষ অভিযানে দুনলা বন্দুক ও ০৯ রাউন্ড কার্তুজসহ ০১ জন গ্রেফতার” পূর্ব সিলেটে ঝড়তুফান বহু এলাকায় সন্ধ্যা রাত থেকে বিদ্যুৎ নেই। জকিগঞ্জে আকমাম খাঁন শিক্ষা ও সেবা ট্রাস্টের উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ

সিলেটে জাতীয় পার্টির ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত

Reporter Name / ৯১ Time View
Update : শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬

এসবিডিনিউজ: নিজস্ব প্রতিবেদক: সিলেটে জাতীয় পার্টির ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত

সিলেট জেলা ও মহানগর জাতীয় পার্টি সৌজন্যে ও জননেতা কাজী মামুন মুক্তি সংগ্রাম পরিষদ সিলেট জেলা শাখার আয়োজনে ইফতার মাহফিল ও আলোচনা সভা শুক্রবার (১৩ মার্চ) বিকেলে নগরীর অভিজাত ফুড প্যালেস পার্টি সেন্টারে অনুষ্ঠিত হয়েছে। সিলেট জেলা জাতীয় পার্টির সভাপতি ও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এডভোকেট কবির আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সুবহান চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত ইফতার মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ন মহাসচিব, সিলেট মহানগর জাতীয় পার্টির সভাপতি ও জননেতা কাজী মামুন মুক্তি সংগ্রাম পরিষদের কেন্দ্রীয় কমিটির মহাসচিব এডভোকেট এম এ সালেহ চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ডাক্তার শাহীন আলম, আজমল হোসেন, ডাক্তার আক্তার হোসেন, নাজিম উদ্দিন ও এড. আমিন রশিদ। এছাড়া বক্তব্য রাখেন জাতীয় ছাত্র সমাজ সিলেট জেলা শাখার সভাপতি বিষ্ণু রবি দাস, আনন্দ দাস, মোজাম্মেল হোসেন বাদশা। নেতৃবৃন্দ তাদের বক্তব্যে অনতিবিলম্বে মিথ্যা মামলায় রাজ বন্দী জাতীয় পার্টির সংগ্রামী মহাসচিব জননেতা কাজী মামুনুর রশীদ এর নি:শ্বর্ত মুক্তির দাবী জানান।  অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্ব এবং জাতীয় পার্টির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন। ইফতারের পূর্বে মাওলানা মুজাম্মেল হুসেইন মোনাজাত পরিচালনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd