নিজস্ব প্রতিবেদক :সিলেটের বিভিন্ন উপজেলায় শুকনো মৌসুম আসার পর মাটি কাটার হিড়িক পড়ে,কোন প্রকার আইনকানুন নিয়মনীতির তোয়াক্কা না করে অবাধে ফসিল জমি নষ্ট করে দেদারে মাটি বিক্রির অভিযোগ রয়েছে।মেইন সড়কে,ট্রলি এবং ট্রলার দিয়ে দিনরাত মাটি টানার কারণে একদিকে রাস্তা নষ্ট হচ্ছে অন্যদিকে বিভিন্ন দূর্ঘটনার কবলে পড়ে প্রা-ণ-হা-নি-র মত ঘটনাও ঘটেছে।
যান চলাচলের সড়ক অবৈধ বিভিন্ন গাড়ি দিয়ে মাটি টানার ফলে রাস্তায় মাটি পড়ে থাকে,বৃষ্টি আসার সাথে সাথে রাস্তার বেহালদশার সৃষ্টি হয়।কাঁদা মাটির ফলে রাস্তা পিচ্ছিল হয়ে যায় এবং বেড়ে যায় দূর্ঘটনার আশঙ্কা। কিন্তু এসব গাড়ি দিয়ে মেইন সড়ক দিয়ে মাটিকাটা বেআইনি। কতৃপক্ষের অবহেলার কারণে বার-বর এসব ঘটনার পুনরাবৃত্তি ঘটছে।
বৃষ্টি আসার পরে সবাই সাবধানে যাতায়াত করবন,বিশেষ করে মোটরসাইকেল আরোহীরা একটু সতর্ক থাকবেন
নিউজটি শেয়ার করুণ।