এসবিডিনিউজ : নিজস্ব প্রতিবেদক -জকিগঞ্জের বারহালের গুচ্ছগ্রামে এক শি*শু*কে ধ-র্ষ-ণে-র অভিযোগে এক যুবক গ্রেফতার।
জানা গেছে,জেলার অপরাধ দমন, অবৈধ মাদক উদ্ধার, আসামী গ্রেফতার ও জেলার সার্বিক আইন শৃঙ্খলা রক্ষায় জেলা পুলিশ, সিলেট নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তাছাড়া চোরাচালান রোধ, মাদক চোরাচালানের সহিত জড়িত অপরাধীদের চিহিৃত করণ এবং গ্রেফতারে জেলা পুলিশ, সিলেট গুরুত্বের সাথে কাজ করে যাচ্ছে।
গত ২০/০৭/২০২৬খ্রি. তারিখ রাত অনুমান ১০.৫০ ঘটিকার সময় জনৈকা ফাতিমা বেগম তাহার মেয়ে ভিকটিম (৫) কে বসতঘরে একা রেখে মশার কয়েল আনার জন্য ০১নং বারহাল ইউনিয়নের অর্ন্তগত গুচ্ছগ্রামের জনৈক কাদির মিয়ার দোকানে যায়।ফাতিমা বেগম দোকান হইতে আসিয়া দেখতে পায় যে, বসতঘরের দরজা ভিতরে থেকে বন্ধ করা তাহার নাবালিকা মেয়ে ভিকটিম এর পড়নে হাফ প্যান্ট খোলা সে কা'ন্না'কা'টি করিতেছে।
পরবর্তীতে বসতঘরের দরজা খুলে ভিতরে প্রবেশ করে তাহার নাবালিকা মেয়েকে জিজ্ঞাসাবাদে জানায় ভিকটিমের মা ফাতিমা বেগম দোকানে যাওয়ার ফাঁকে আসামী মামুন আহমদ বসতঘরে প্রবেশ করে তাকে একা পেয়ে জোর পূর্বক পরিহিত হাফ প্যান্ট খুলিয়া যৌন কামনা চরিতার্থ করার উদ্দেশ্যে ধ-র্ষ-ণ করার চেষ্টা করে|
উক্ত ঘটনার বিষয়টি ভিকটিমের আত্মীয়-স্বজন প্রতিবেশীদেরকে জানাইলে স্থানীয় লোকজনদের সহায়তায় আসামী মামুন আহমদকে আটক করা হয়।উক্ত ঘটনায় ভিকটিম পিতা লায়েক আহমদ বাদী হয়ে এজাহার দায়ের করলে জকিগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন,২০০০ মামলা রুজু করা হয়।ধৃত আসামীকে যথাযথভাবে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।