প্রিন্ট এর তারিখঃ জুলাই ৩১, ২০২৬, ১০:১৮ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ২৭, ২০২৬, ৮:৫৯ পূর্বাহ্ণ
সিলেটের শাহজালাল মাজারের ব্যবস্থাপনায় নতুন কমিটি নিয়ে যা জানা গেল?
এসবিডিনিউজ : নিজস্ব প্রতিবেদক : সিলেটে হযরত শাহজালাল (রহ.) মাজারের আর্থিক ও সামগ্রিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা, জবাবদিহিতা এবং সুশাসন নিশ্চিত করতে ১২ সদস্যের একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করা হয়েছে।
কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, এমপি।
সদস্য সচিব হিসেবে থাকবেন সিলেটের জেলা প্রশাসক।
মূলত হযরত শাহজালাল (রহ.) মাজারের দানের অর্থের স্বচ্ছতা নিশ্চিত করতে এ উদ্যোগ গ্রহণ করেছিলেন সদ্য বিদায়ী ডিসি সারোয়ার আলম।তাঁর বিদায়ের পর নতুন কমিটিতে যারা রয়েছেন,খন্দকার আব্দুল মুক্তাদির, বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী (কমিটির প্রধান),মো. মশিউর রহমান,সিলেটের বিভাগীয় কমিশনার,আব্দুল কাইয়ুম চৌধুরী সিলেট সিটি করপোরেশনের প্রশাসক,রেজাউল হাসান কয়েস লোদী,সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের প্রশাসক,আবুল কাহের শামীম জেলা পরিষদের প্রশাসক,
সিলেটের জেলা প্রশাসক কমিটির সচিব
এছাড়াও এই কমিটিতে আরও রয়েছেন— সিলেট রেঞ্জের ডিআইজি, সিলেট মহানগর পুলিশের কমিশনার, মাজারের মোতোয়াল্লি পরিবারের দুজন সদস্য এবং মাজারের মাদ্রাসা ও মসজিদের দুজন প্রতিনিধি।
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬