এসবিডিনিউজ : নিজস্ব প্রতিবেদক : সিলেটের কানাইঘাট থানার অফিসার ইনচার্জ মো: আমিনুল ইসলামের দিক নির্দেশনায় এসআই (নি:) সোহাগ চৌধুরী, এএসআই (নি:) সেকান্তর টুটুল, এএসআই (নি:) একেএম জিয়াউল হক সঙ্গীয় ফোর্সসহ জকিগঞ্জ জিআর-৪২/২০২৩ এর পরোয়ানাভুক্ত আসামী জুবায়ের আহমদ @ জুবের(২৩), পিতা- মৃত ফখরুল @ মোছালা ফখরুল, সাং-রায়গড় (বড়দেশ)),থানা- কানাইঘাট, জেলা –সিলেট ইং ১৯/০৬/২০২৬ তারিখ রাত অনুমান ২২:৩০ ঘটিকার সময় কানাইঘাট থানাধীন রায়গড় (বড়দেশ)সাকিন হইতে গ্রেফতার করা হয়।
এছাড়াও কানাইঘাট সিআর ৯১/২৫ এর পরোয়ানাভুক্ত আসামী এবং কানাইঘাট থানার মামলা নং-১২, তারিখ-১৩ এপ্রিল, ২০২৬; জি আর নং-৬১, ধারা- 25B(1)(b)/25D The Special Powers Act, 1974; এর পলাতক আসামী মামুন আহমদ(২৭), পিতা- মৃত আলকাছ উদ্দিন, স্থায়ী: গ্রাম-কালিনগর, থানা- কানাইঘাট, জেলা –সিলেটকে ইং ২০/০৬/২০২৬ তারিখ রাত অনুমান ০২:৩০ ঘটিকার সময় কানাইঘাট থানাধীন কালিনগর সাকিন হইতে গ্রেফতার করা হয়। অদ্য ধৃত আসামীদ্বয়কে যথাযথভাবে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।