এসবিডিনিউজ: নিজস্ব প্রতিবেদক,মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ২৪ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক দম্পতিকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
গত(১৬ জুন) রাত ১০টা ৫ মিনিটের দিকে উপজেলার বয়রাগাদী এলাকার চাহেব আলীর বাড়ির সামনের পাকা রাস্তা থেকে তাদের আটক করা হয়।গ্রেফতারকৃতরা হলেন বয়রাগাদী এলাকার হযরত আলীর ছেলে মো. আব্বাস আলী (৫৬) এবং তার স্ত্রী আখি বেগম (৪০)।
পুলিশ সূত্রে জানা যায়, জেলা পুলিশ সুপার মো. মেনহাজুল আলম (পিপিএম)-এর নির্দেশনায় এবং সিরাজদিখান থানার ওসি মো. আলাউদ্দিনের তত্ত্বাবধানে পরিচালিত বিশেষ অভিযানে এসআই রিপন খন্দকার সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালান। এ সময় তাদের কাছ থেকে ২৪ পিস ইয়াবা উদ্ধার করা হয় এবং হাতেনাতে গ্রেফতার করা হয়।
সিরাজদিখান থানার ওসি মো. আলাউদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।