এসবিডিনিউজ : নিজস্ব প্রতিবেদক : ডেক্স রিপোর্ট :সিলেট জেলা গোয়েন্দা শাখা (ডিবি পুলিশ) কর্তৃক ১০০০ পিস ইয়াবা উদ্ধার ।
গত ১৫/০৬/২৬ ইং তারিখ রাত ২২.৩০ ঘটিকায় সিলেট গোয়েন্দা শাখা ডিবি পুলিশের একটি বিশেষ টিম জকিগঞ্জ থানাধীন ৯নং মানিকপুর ইউপির শাহজালালপুর সাকিনস্থ শাহজালালপুর এলাকায় অভিযান পরিচালনা করে ১০০০ পিস ইয়াবা ও ১টি মোটরসাইকেল উদ্ধার করা হয়।
ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে দু'জন আসামী পালিয়ে যায়। এ সংক্রান্তে জকিগঞ্জ থানায় মামলা রুজু প্রক্রিয়াধীন।