এসবিডিনিউজ : নিজস্ব প্রতিবেদক : জকিগঞ্জ,সিলেট।
সিলেট জেলার অপরাধ দমন, অবৈধ মাদক উদ্ধার, আসামী গ্রেফতার ও জেলার সার্বিক আইন শৃঙ্খলা রক্ষায় জেলা পুলিশ, সিলেট নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তাছাড়া চোরাচালান রোধ, মাদক চোরাচালানের সহিত জড়িত অপরাধীদের চিহিৃত করণ এবং গ্রেফতারে জেলা পুলিশ, সিলেট গুরুত্বের সাথে কাজ করে যাচ্ছে বলে জানা গেছে।এরই ধারাবাহিকতায় মুহাম্মদ আব্দুর রাজ্জাক, অফিসার ইনচার্জ, জকিগঞ্জ থানার দিক নির্দেশনায় এসআই (নি:)/মিরাজুল ইসলাম, সঙ্গীয় পিএসআই/খাইরুল ইসলাম ভূইয়া, এএসআই/আবুল হোসেন, এএসআই/মোফাজ্জল হোসেন সঙ্গীয় ফোর্স সহ ১৪/০৬/২০২৬খ্রি. তারিখ রাত ২২.১০ ঘটিকার সময় জকিগঞ্জ থানাধীন ০৫নং জকিগঞ্জ ইউনিয়নের অর্ন্তগত সুন্দরারচক সাকিনস্থ পূর্ব বাবুর বাজার হইতে লাল গ্রাম রোডের ডান পাশে জৈনক ব্যক্তির বসতঘরের পেছনে পাকা রাস্তায় হইতে ৪৭ (সাত চল্লিশ) পিস ইয়াবা ট্যাবলেট সহ পারভেজ আহমদ (৪০), পিতা: মৃত আজাদ উদ্দিন, মাতা: আছিয়া বেগম,গ্রাম- সুন্দরের চক, থানা- জকিগঞ্জ, জেলা -সিলেটকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে জকিগঞ্জ থানার মামলা নং-০৩, তাং-১৫/০৬/২০২৬খ্রি., ধারা-২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ৩৬ (১) সারণির ১০(ক) রুজু করা হয়েছে। অদ্য ধৃত আসামীকে যথাযথভাবে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।