এসবিডিনিউজ : নিজস্ব প্রতিবেদক,বিয়ানীবাজার সিলেট থেকে:সিলেটের বিয়ানীবাজার থানা পুলিশ জকিগঞ্জ থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ৯০০০ হাজার (নয় হাজার) পিস ইয়াবাসহ মাখন মিয়া (৪৫) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে বিয়ানীবাজার থানা পুলিশ।
অভিযানের বিস্তারিত তথ্য নিচে দেওয়া হল-অভিযানের স্থান ও সময়স্থান: বিয়ানীবাজার থানার চারখাই চারকাপন এলাকার পাঙ্গিপুড়ি ভাঙ্গা ব্রিজ সংলগ্ন রাস্তায় সময় রাত আনুমানিক সাড়ে আটটার দিকে এই তল্লাশি চালানো হয়।
যেভাবে আটক করা হয় গোপন সংবাদের ভিক্তিতে পুলিশ আগে থেকেই জানতে পারে যে জকিগঞ্জ সীমান্ত এলাকা থেকে ইয়াবার একটি বড় চালান সিলেটের দিকে যাচ্ছে।
চেকপোস্ট স্থাপন- খবর পেয়ে বিয়ানীবাজার থানার চারখাই অস্থায়ী ক্যাম্পের এসআই হোসেন মিঞা ও এসআই মুজাফফর সর্দারের নেতৃত্বে,সিনিয়র অফিসারদের নির্দেশে ও পরামর্শে পুলিশের একটি বিশেষ টিম রাস্তায় চেকপোস্ট বসায়।
এসময় জকিগঞ্জ থেকে সিলেটগামী একটি যাত্রীবাহী বাসকে সংকেত দিয়ে থামানো হয়। এরপর বাসের পেছনের ৩ নম্বর সিটে বসা যাত্রী মাখন মিয়ার দেহ তল্লাশি করে ৯ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
আটক ব্যক্তির পরিচয় নাম:মাখন মিয়া।বয়স: ৪৫ বছর।ঠিকানা: তার গ্রামের বাড়ি সিলেট জেলার জকিগঞ্জ থানায়।আটক মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে বিয়ানীবাজার থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের ও পরবর্তী আইনগত পক্রিয়া চলমান রয়েছে বলে জানা গেছে।