নিজস্ব প্রতিবেদক :এসবিডিনিউজ : এম এ রশীদ বিশেষ প্রতিনিধি: আসন্ন ৪নং শেওলা ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে উন্নয়নের একগুচ্ছ পরিকল্পনা ও 'মডেল ইউনিয়ন' গড়ার অঙ্গীকার নিয়ে মাঠে নেমেছেন তরুণ ও শিক্ষিত সমাজসেবক রুহুল আমিন রুহেল। সুশাসন, সততা এবং স্বচ্ছতাকে পুঁজি করে তিনি শেওলা ইউনিয়নবাসীর সেবক হিসেবে নিজেকে নিয়োজিত করতে চান।
সম্প্রতি ইউনিয়নবাসীর উদ্দেশ্যে দেওয়া এক বার্তায় রুহুল আমিন রুহেল তার আগামী দিনের লক্ষ্যসমূহ তুলে ধরেন। তিনি অঙ্গীকার করেছেন, ইউনিয়ন পরিষদের প্রতিটি কাজ হবে জনসম্পৃক্ত এবং জবাবদিহিতামূলক।
প্রতিশ্রুতির মূল দিকসমূহ:অবকাঠামো ও কৃষি: গ্রামীণ রাস্তাঘাট সংস্কারের পাশাপাশি কৃষকদের সার, বীজ ও সেচ সুবিধা নিশ্চিত করে গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করার ঘোষণা দিয়েছেন তিনি। শিক্ষা ও স্বাস্থ্য: বেকার যুবকদের দক্ষতা বৃদ্ধি, খেলাধুলায় উৎসাহ প্রদান এবং ইউনিয়নের স্বাস্থ্যকেন্দ্র গুলোকে সক্রিয় করে সাধারণ মানুষের দোরগোড়ায় মাতৃ ও শিশুস্বাস্থ্য সেবা পৌঁছে দেওয়াই তার অন্যতম লক্ষ্য। নিরাপত্তা ও মাদক নির্মূল: মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ ঘোষণা করে তিনি ইউনিয়ন জুড়ে সিসি ক্যামেরা স্থাপন ও কমিউনিটি পুলিশিং জোরদার করার প্রতিশ্রুতি দিয়েছেন।
সামাজিক সুরক্ষা: বয়স্ক ও বিধবা ভাতার সঠিক তালিকা প্রণয়ন করে প্রকৃত সুবিধাভোগীদের কাছে সরকারি সহায়তা পৌঁছে দেওয়ার বিষয়ে তিনি দৃঢ় প্রতিজ্ঞ। নারী উন্নয়ন ও সম্প্রীতি: নারী উদ্যোক্তাদের সহায়তা প্রদান এবং সকল ধর্মের মানুষের মধ্যে সামাজিক ও ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে তিনি কাজ করবেন।
জনগণের দোয়া ও সমর্থন প্রত্যাশা: রুহুল আমিন রুহেল বলেন, "জনগণই উন্নয়নের মূল শক্তি। আমি আপনাদের শাসক নয়, সেবক হতে চাই। একটি উন্নত, আধুনিক ও ডিজিটাল শেওলা ইউনিয়ন গড়ার লক্ষে আপনাদের দোয়া, সমর্থন ও ভালোবাসা আমার একান্ত কাম্য। ইউনিয়নবাসীর মতে, একজন সমাজসেবক এবং আদর্শবান প্রার্থী হিসেবে রুহুল আমিন রুহেল শেওলা ইউনিয়নের কাঙ্ক্ষিত পরিবর্তন আনতে সক্ষম হবেন।