নিজস্ব প্রতিবেদক : এসবিডিনিউজ - ডেক্স রিপোর্ট সিলেটের গোলাপগঞ্জ উত্তর বাজার এলাকায় স্কুলের ইউনিফর্ম পরিহিত এক শিক্ষার্থী গুরুতর আহত অবস্থায় উদ্ধার হয়েছেন।সোমবার (৮ জুন) স্থানীয় লোকজন তাকে আহত অবস্থায় দেখতে পেয়ে উদ্ধার করে প্রথমে গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
হাসপাতাল সূত্রে জানা গেছে, শিক্ষার্থীর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে তাকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
এদিকে, আহত শিক্ষার্থীর পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি। তার পরিবারের সদস্যদের খুঁজে বের করতে স্থানীয়দের সহযোগিতা কামনা করা হয়েছে। তার পরনে রানাপিং আদর্শ উচ্চ বিদ্যালয় ও কলেজের ইউনিফর্ম ছিল।
কেউ যদি শিক্ষার্থীটিকে চিনে থাকেন বা তার পরিবারের কোনো তথ্য জানেন, তাহলে দ্রুত যোগাযোগ করার অনুরোধ জানানো হচ্ছে।যোগাযোগ: 01740-755404
শিক্ষার্থীর পরিচয় শনাক্তে পোস্টটি বেশি বেশি শেয়ার করার আহ্বান জানিয়েছেন স্থানীয়রা।