নিজস্ব প্রতিবেদক : এসবিডিনিউজ : নারায়ণগঞ্জ থেকে বিশেষ সংবাদদাতা :নারায়ণগঞ্জের পাইকপাড়ায় অবস্থিত 'রাবেয়া অ্যাগ্রো ফার্মে' লাল গালিচা সংবর্ধনায় ডোনাল্ড ট্রাম্পের বিদায়!মহিষটির অবয়ব সামনের চুল মুখমণ্ডলে ডোনাল্ড ট্রাম্পের সাদৃশ্য দেখতে পাওয়ায় শখ করে মহিষটির নাম,রাখা হয় ডোনাল্ড ট্রাম্প। এই খবর প্রচারিত হয়েছে বিশ্বের অনেক প্রভাবশালী গণমাধ্যমে।
মখমলের পোশাক ও রঙিন ধোঁয়ার মাধ্যমে ৭০০ কেজি ওজনের অ্যালবিনো জাতের ভাইরাল মহিষ 'ডোনাল্ড ট্রাম্প'-কে রাজকীয়ভাবে বিদায় জানানো হয়েছে।গায়ের রঙ ও মাথার চুলের স্টাইল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মতো হওয়ায় মহিষটি দেশ-বিদেশে ব্যাপক আলোচনায় আসে।
ডোনাল্ড ট্রাম্প মহিষের বিদায়স্থান-রাবেয়া অ্যাগ্রো ফার্ম, পাইকপাড়া, নারায়ণগঞ্জ,মখমলের কাপড় পরিয়ে, রঙিন স্মোক (ধোঁয়া) উড়িয়ে এবং লাল গালিচার ওপর দিয়ে হাঁটিয়ে খামার থেকে নতুন ক্রেতার গাড়িতে তোলা হয়।গায়ের অদ্ভুত রঙ, চোখের গড়ন এবং মাথার সামনের চুলের স্টাইলের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অদ্ভুত মিল থাকায় খামারিরা শখ করে মহিষটির নাম রেখেছিলেন 'ডোনাল্ড ট্রাম্প'।